ঝালকাঠি প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসকের সমে¥লন কক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভাপতিত্ব করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ সিহাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, চেম্বার প্রতিনিধি, চামড়া ব্যাবসায়ীসহ শুশিল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেছেন।
সভায় জেলা প্রশাসক জানান, নৌ পরিবহন মন্ত্রনালয়ের নির্দেশ অনুযায়ী ঈদের ১০ দিন আগে থেকে নদী পথে সকল ধরনের বালি উত্তোলনকারী বলগেট ও ড্রেজার চলাচল বন্ধ থকবে এবং কোনো নৌ যানে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। করোনা পরিস্থিতি হঠাৎ করে মাথাচাড়া দেয়ায় স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাস্ক পরিধান করতে হবে। ঈদের দিন নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করতে হবে এবং জবাইকৃত পশুর বর্জ্য দ্রুত অপসরন করতে হবে।
এ ব্যাপারে পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদগুলো যথাযথ দায়িত্ব পালন করবেন। ঈদের দিন কোনো ধরনের উচ্চ আওয়াজে গানবাজনা ও উশৃংঙ্খলতা প্রদর্শন করা যাবে না। ঝালকাঠি শহরে চেম্বার অফ কমার্সের নেতৃত্বে পৌরসভায় এলাকা ভিত্তিক পাহাড়াদার নিয়োগ করে তদারকি করা হবে। রাস্তার পাশে কোনো অস্থায়ী গরুর হাট করা যাবে না। জেলা প্রশাসক এই ধর্মীয় অনুষ্ঠানকে সফল ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগীতা কামনা করেন।










