ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির ইয়ুথ অ্যাকশন সোসাইটির (ইয়াস) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ জানুয়ারি ২০২২) কালীতাঁরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে উপহার হিসেবে শিক্ষা উপকরণ দেয়া হয়েছে।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল; ইয়াস উপদেষ্টা- ইসরাত জাহান সোনালী, আককাস সিকদার, মোঃ হাসান মাহমুদ ও মোঃ ছবির হোসেন; কালীতাঁরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার এবং ইয়াস এর সভাপতি মোঃ শাকিল হাওলাদার রনি ও সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বিসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।










