ঝালকাঠি প্রতিনিধিঃ
মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ১টি অবতারন কেন্দ্র, ৫টি মাছঘাট, ২৪টি আড়ৎ এবং ২৪টি বাজার পরিদর্শন করা হয়েছে। অভিযানে ১২ কেজি ইলিশ মাছ এবং ৩০ হাজার ৮০০ মিটার জাল জব্দ করা হয়েছে যার মূল্য ৫ লাখ ২৮ হাজার টাকা। জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মা ইলিশ সংরক্ষন অভিযান শুরু হওয়ার পর থেকে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার সুগন্ধা বিষখালীর ৬৭কিলোমিটার নদী পথে এবং , বাজার, আড়ৎ এলাকায় চলমান ৯দিনের অভিযানে এ পর্যন্ত ৩০টি মোবাইল কোর্টের আওতায় ৮০টি অভিযান পরিচালিত হয়েছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার আওতাধীন সুগন্ধা ও বিষখালী নদী ও ১২টি অবতারন কেন্দ্র, ৪৮টি মাছ ঘাট ও ১৬৯টি আড়ৎ ও ১৮৯টি বাজারে অভিযান পরিচালানো হয়েছে। ১৭৩ কেজি মাছ জব্দ করে বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে। ১ লাখ ৪৪ হাজার মিটার জাল এসময় জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। যার মূল্য ৩২ লক্ষ ৮৯ হাজার টাকা। ২জন জেলেকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে ও ২জন জেলেকে কারাদÐ প্রদান করা হয়েছে।
জেলা মৎস কর্মকর্তা রবিউল ইসলাম জানিয়েছেন এক শ্রেণির মৌসুমী জেলেরা অভিযানের ফাকে ফাকে মাছ শিকার করে। মৌসুমি জেলেরা এ ক্ষেত্রে বেপরোয়া আচরণ পোষন করেন কিন্তু এরা প্রকৃত জেলে না। এই সময় এই শ্রেণির জেলেরা চোরাগুপ্তাভাবে মাছ আহরণ করে ফায়দা নেয়ার চেষ্টা করে।










