ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য ফলের চারা ও শাক সবজির বীজ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে চর কুতুবনগর আশ্রায়ন প্রকল্পে এ উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২০ জনকে একটি করে থাই পেয়ারা ও থাই জাম্বুরা চারা, সবজির বীজ, পুষ্টির প্লেট ও লিফলেট বিতরণ করা হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কৃষক সংগঠক পলাশ রায়। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আল আমিন, আশ্রায়ন প্রকল্পের সাধারণ সম্পাদক রুস্তুম আলী, স্থানীয় কৃষক নেতা মো. আবুল হোসেন ফকির প্রমুখ।










