ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি সংস্থা আশা ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে বিএম অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এই সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যালয়ের জু.এডি এ এম মোরতাজা হাসান। বিশেষ অতিথি ছিলেন আশা পিরোজপুর ডিভিশনের ডিভিএম মোঃ জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন আশা ঝালকাঠি শাখার এসডিএম শেখ ফিরোজ আহম্মেদ। সভায় ঋণ আদায়, বিতরণ কার্যক্রম আরও গতিশীল করার জন্য পরিকল্পনাভিত্তিক এই সভা।
ঝালকাঠি জেলায় ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে আশা ১৬৫ কোটি টাকা তাদের সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করেছেন এবং চলতি বছরের জানুয়ারী থেকে জুন পর্যন্ত আরও ২০০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা নেয়া হয়েছে। আর্থিক লগ্নীকারী এই স্বেচ্ছাসেবী সংস্থার ৪৫ হাজার ঋণি সদস্য রয়েছেন যাদের নিকট স্থীতি রয়েছে ২১০ কোটি টাকা। এছাড়াও সভায় দুগ্ধবর্তী গাভী প্রকল্পে ১৯০জনকে ঋণ বিতরণের পরিকল্পনা নেয়া হয়েছে।










