ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার রাতে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী ্অনূষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভাফ জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা বিশেষ অতিথি ছিলেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ড. কামরুন্নেছা আজাদ। আলোচনা সভা শেষে সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সর্বশেষ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণের মধ্য থেকে অনুষ্ঠান শেষ হয়।










