ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
এবছরের প্রতিপাদ্য “তথ্য আমার অধিকার, জানা আছে সবার” মঙ্গলবার সকাল ১০টায় আলোচনা সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন। অন্যদের মধ্যে আলোচ্য বিষয়ের উপরে ধারণাপত্র পাঠ করেন সনাক ঝালকাঠি’র সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও জেলা তথ্য অফিসার আহসান কবির। অন্যদের মধ্যে প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত বক্তব্য রাখেন।










