ঝালকাঠি প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতিজনিত কারনে বছর ব্যাপি বন্ধ থাকা ক্রীড়াঙ্গনকে আবারও মুখরিত ও প্রাণ ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এই মাসেই অসমাপ্ত ফুটবল লীগ ও হ্যান্ডবল লীগ শুরু হচ্ছে এবং নভেম্বর মাস থেকে ক্রিকেট ও ফুটবল সহ অন্যান্য খেলাধুলা ধারাবাহিকতা বজায় রেখে চালু হচ্ছে। মঙ্গলবার রাতে জেলা ক্রীড়া সংস্থার ক্রীড়াভবনে করোনা পরিস্থিতির কারনে ৮ মাস পরে কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: জোহর আলীর সভাপত্বিতে এই সংস্থার সহসভাপতি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এবং ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এএসপি সদর সার্কেল প্রশান্ত কুমার দে ও সদর থানার অফিসার ইনচার্জ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহি কমিটির ৫ সদস্য জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
এদের মধ্যে সংস্থার সহ সভাপতি তরুন কর্মকার ও হাবিবুর রহমান হাবিল ও ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সহ যুগ্ম সম্পাদক আবু সাইদ খান কেওড়া ইউপি চেয়্যারম্যান ও নির্বাহি সদস্য মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক এবং নির্বাহি সদস্য ইসরাত জাহান সোনালি সদর উপজেলা ভাইস চেয়্যারম্যান নির্বাচিত হয়েছেন।
সভায় ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গির স্টেডিয়ামে মাটি ভরাট করার জন্য ৩ লক্ষাধিক টাকাখরচ এর বিল অনুমোদনসহ রিমন নামের একজন খেলোয়ারকে চিকিৎসার জন্য ১০ হাজার টাকার আর্থিক সহয়তা অনুমোদন করা হয়।










