ঝালকাঠি প্রতিনিধি ঃ
ঝালকাঠির মিনি পার্কে আন্তার্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে ভিডিও প্রদর্শণী ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।
অপরাজিতা নেটওয়ার্ক ঝালকাঠি শনিবার সন্ধ্যায় এর আয়োজন করেছে। নারীর নির্যাতন প্রতিরোধ বিষয়ে ভিডিও প্রমাণ্য চিত্র প্রদর্শণা করা হয় এবং অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, নারী নেত্রী ইসরাত জাহান সোনালী, ডালিয়া নাসরিন, বেগম নুরুন্নাহার ও রমনা দেবনাথ ও নাজমা বেগম বক্তব্য রাখেন।










