ঝালকাঠি প্রতিনিধিঃ
রাষ্ট্রের মূল ধারায় তথ্য অধিকারের সংযক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে আলোচনা সভা ও র্যালি আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।
শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ এইচ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওসার হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (টিআইবি) এর আয়োজনে ধারণাপত্র পাঠ করেন শিমুল সুলতানা হেপি, জেলা তথ্য অফিসার আহসান কবির তথ্য অধিকার বিষয়ে মাল্টিমিডিয়ায় উপস্থাপনা করেন। অন্যদের মধ্যে টিআইবির জেলা সমন্বয়কারী মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত, সাংবাদিক আজমীর তালুকদার ও অলোকসাহাসহ প্রমুখ বক্তব্য রাখেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আমরা ভাল ও প্রানবন্ত আলোচনা করি কিন্তু ভাল কাজ করতে চাই না। তিনি বলেন সুশাসনের মূল ভিত্তি হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা।










