ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরোজ, সিভিল সার্জন ঝালকাঠি ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারসহ জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ এবং আসন্ন রমযান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও দাম বৃদ্ধি রোধে জোড়ালোভাবে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে এবং আগামী ১৫ ফেব্রæয়ারি থেকে মাধ্যমিক স্তরের এসএসসি ও দাখিল সমমানের পরিক্ষা শুরু হচ্ছে এই পরিক্ষায় যারা আইনের ব্যপ্তায় ঘটাবেন সেই সকল কেন্দ্র সচিব, কেন্দ্র সুপার ও তাদের সহযোগিদের জরিমানা নয় অপরাধের জন্য জেল হাজতে প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসক সভায় উপস্থিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় বিগত ১মাসে (জানুয়ারি) ৫৯টি মামলা দায়ের হয়েছে ও ৬১জন মামলাভ‚ক্ত আসামী গ্রেফতার। এর মধ্যে ২টি অরাজনৈতিক খুন, ১টি নারী নির্যাতন, সিধেল চুরি ২টি, গবাদি পশু ২টি, গাড়ি চুরি ১টি ও অন্যান্যসহ ৭টি চুরি, ১টি অগ্নিসংযোগ, ১টি সড়ক দূর্ঘটনা, পারিবারিক সংঘাতজনিত কারণে ২৫টি মারামারি ঘটনা, ১৭টি মাদক আইনের মামলা ও ৫টি অন্যান্য মামলাসহ ৫৯টি মামলা দায়ের হয়েছে। ৬১জন আসামী গ্রেফতার করা হয়েছে। এর পূর্বের মাসে (ডিসেম্বর) মামলার সংখ্যা ছিল ৫৭টি এবং আসামী গ্রেফতারের সংখ্যা ছিল ৪৬জন।










