নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠিঃ ঝালকাঠিতে আইডিইবি এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষির্কী ও গনপ্রকৌশল দিবস র্যালি ও সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার সকাল ১১টায় ঝালকাঠি পৌর চত্বর থেকে মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদারের নেতৃত্বে র্যালি বের হয় এবং প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। প্রেস ক্লাব চত্বরে সমাবেশে আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌশলী আবু হানিফের সভাপতিত্বে সমাবেশে পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল ও জেলা শাখার সাধারন সম্পাদক প্রকৌশলী দিলীপ কুমার হালদার বক্তব্য রাখেন। আইডিইবির সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কর্মসূচিতে অংশগ্রহন করেছেন।










