ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে অবরোধের বিরুদ্ধে মোটরসাইকেল নিয়ে মিছিল করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগ।
আজ সোমবার সকালে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে মিছিলটি বের হয়ে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ফায়ার সার্ভিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ। এসময় বক্তারা সারাদেশে বিএনপি-জামায়াত রাজপথে কোন সন্ত্রাসী কর্মকান্ড করলে, তা প্রতিহত করার জন্য নেতাকর্মীদের আহŸান জানান।










