ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় সভায় পুলিশ প্রশাসন উপজেলা চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তা সংশ্লিষ্ট কমিটিভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, সিভিল সার্জন ডা.মোঃ শিহাব উদ্দিন, নলছিটি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান, জেলা দুর্যোগ ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা মো. আশ্রাফুল হক প্রমুখ।
সভায় ঝালকাঠি জেলায় সভায় সরকারে বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। করোনা প্রতিরোধে যারা এখনো ভ্যাকসিন প্রথম ডোজ নেয়নি তাদেকে আগামী ২৬ ফেব্রæয়ারী তাদেরকে গনটিকা প্রদান করা হবে। এই দিন সারা বাংলাদেশে ১ কোটি মানুষকে প্রথম ডোজের টিকা প্রদান করা হবে। এর আওতায় ঝালকাঠি জেলায় ৪টি উপজেলার ৩২ টি ইউনিয়নে ও ২ টি পৌরসভা এলাকায় ৩৪ হাজার ২ শত বিশ জনকে টিকা দেওয়ার লক্ষ মাত্রা রয়েছে। প্রতিটি ইউনিয়ন পর্যায় ৩ টি ওয়ার্ড নিয়ে বৃহত্তর ১টি কেন্দ থাকবে এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ১টি করে কেন্দ্র রাখা হবে।
প্রতিিট কেন্দ্রে ৩০০ জনকে টিকা দেওয়ার লক্ষ মাত্রা রয়েছে। ঝালকাঠি জেলায় সাড়ে ৭ লক্ষ জনসংখ্যার মধ্যে এ পর্যন্ত ৪ লক্ষ ২৯ হাজার ৪৭৪ জনকে ১ম ডোজের টিকা দেওয়া হয়েছে। সভায় আরো জানানো হয় যে জেলার মধ্যে ১টি অংশ চাকুরী ও অন্যন্য পেশায় জেলার বাহিরে রয়েছে। প্রতিটি ওয়ার্ডে ইউপি সদস্যকে আহবায়ক ও সংশ্লিষ্ট এলাকার শিক্ষক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা এবং গ্রাম পুলিশদের নিয়ে সার্চ কমিটি মোবিলাইজেশন টিম প্রতিটি ঘরে ঘরে খোজ খবর নিয়ে যারা টিকা দেয়নি তাদেরকে সনাক্ত করবে।
২৬ ফেব্রæয়ারি এদেরকে কেন্দ্রে আনার জন্য প্রচারনার পাশাপাশি যদি কোন বৃদ্ধ বয়সি ব্যক্তি থাকেন যারা চলাফেরা করতে অসুবিধা হয় তাদেরকে পরিবহন ব্যবহার করে কেন্দ্রে আনা নেওয়ার ব্যবস্থা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ করবেন। করোনা প্রতিরোধ সকলকে মাস্ক ব্যবহার ও করোনা টিকা গ্রহন করতে বলা হয়। সভায় জেলার চার উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










