ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মেম্বার্স ফোরামের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও রোপন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ বিতরণ ও রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি , বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক। ঝালকাঠি মেম্বার্স ফোরামের সভাপতি, বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম তালুকদার, প্রধান শিক্ষক মোসা: নারগিস পারভীন, মেম্বার্স ফোরামের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আওয়ামী লীগনেতা শাহীন হাওলাদার, মো. কবির হোসেন, হানিফ মল্লিক, লাইজু বেগম। এসময় প্রয় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় । পরে বিদ্যালয় চত্ত্বরে বৃক্ষ রোপন করা হয়।










