নলছিটি প্রতিনিধিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হলেন অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী আরিফুর রহমান আরিফ।। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য হলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী।
গত ২৩ শে নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর প্রথম সংবিধির ২৫(১)(ছ)ধারা অনুযায়ী সিন্ডিকেট কর্তৃক ২ বছরের জন্য তাঁকে সদস্য মনোনীত করা হয় । এ উপলক্ষে রোববার (৩০ নভেম্বর) দুপুরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ শিক্ষক পরিষদ।
এসময় শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস বেপারী সহ বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকরা উপস্থিত ছিলেন ।










