বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে দেড় কেজি গাঁজাসহ রাজীব গাজী নাসে এক মাদক বিক্রেতা আটক করেছে বন্দর থানা পুলিশ। শনিবার রাত ১১ টার দিকে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রোববার (১৯ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপ-পুলিশ পরির্দশক (এসআই) সামসুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ১ জনকে আটক করা হয়েছে। আসামী রাজীব গাজীর বসত ঘর থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় বন্দর থানায় মাদক নিন্ত্রয়ন আইনে মামলা দায়ের করা হয়েছে।










