• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Friday, July 31, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ বাংলাদেশ

খালেদার জিয়ার শারীরিক অবস্থার অবনতি, বিদেশে নেওয়ার পরামর্শ

জনতার খবর প্রকাশক জনতার খবর
November 15, 2021
in বাংলাদেশ
A A
খালেদার জিয়ার শারীরিক অবস্থার অবনতি, বিদেশে নেওয়ার পরামর্শ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবিঃ সংগৃহীত।

0
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

জনতার খবর ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ঠিক কোন পর্যায়ে অবনতি হয়েছে, তা বিশ্লেষণে গতকাল রোববার দু’দফা বৈঠক করেছে মেডিকেল বোর্ড। বৈঠকে বিদেশি কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বোর্ডের চিকিৎসক সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শরীরিক সমস্যা ‘অনেক গভীরে’। তার শরীরে বেশ কিছু জটিল সমস্যা চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে তার লিভার, কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা বেশ প্রকট। এখানকার হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব নয়। মেডিকেল বোর্ড যত দ্রুত সম্ভব খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছে। বোর্ডের এমন মতামতের পর সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে নিতে আবারও সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন পরিবারের সদস্যরা।

হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা নিয়ে শনিবার রাতে ও রোববার বিকেলে বৈঠক করে ১০ সদস্যের ওই বোর্ড।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) এখন সিসিইউতে আছেন। আগের যে কোনো সময়ের চেয়ে তার শারীরিক অবস্থা খারাপ। মেডিকেল বোর্ডও তাকে দ্রুত বিদেশে আধুনিক ও বহুমুখী সেবা দেওয়ার মতো হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছে।

ব্যক্তিগত আরেক চিকিৎসক জানান, সব দিক থেকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়ার এন্ডোস্কপি করা হয়। পরে রাতেই তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। তার ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখার জন্য এরই মধ্যে তাকে রক্ত দেওয়া হয়েছে। এ ছাড়া কিডনির ক্রিয়েটিনিন বর্ডার লাইন ক্রস করেছে। শরীর প্রচণ্ড দুর্বল। খাওয়া-দাওয়ার রুচিও কম। পরীক্ষা-নিরীক্ষা চলছে।

আরো দেখুন

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

মেডিকেল বোর্ড সূত্র জানিয়েছে, বর্তমানে ক্রনিক কিডনি রোগে আক্রান্ত হওয়ায় তিনি প্রস্রাব ধরে রাখতে পারছেন না এবং প্রস্রাবের সঙ্গে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। হৃদযন্ত্রের স্পন্দন অনিয়মিত হওয়ায় অস্বাভাবিক ঝুঁকির মধ্যে রয়েছেন তিনি। ক্রনিক লিভার সমস্যায় তার লিভার প্রতিস্থাপনের আগাম পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

এর আগেই মেডিকেল বোর্ড খালেদা জিয়ার ক্যান্সারের শঙ্কাও ব্যক্ত করেছিল। বোর্ড খালেদা জিয়ার ক্যান্সার মার্কার উত্তরোত্তর বেড়ে চলছে বলে প্রতিবেদনে জানিয়েছিল। তার পরিবারে ক্যান্সারের ইতিহাসও রয়েছে উল্লেখ করে এ সমস্যা গুরুত্বসহকারে বিবেচনায় আনা উচিত বলে পরামর্শ দিয়েছিল বোর্ড। এ পরিস্থিতিতে সম্প্রতি শারীরিক জটিলতা তৈরি হওয়ায় খালেদা জিয়ার বায়োপসি পরীক্ষা করা হয়েছে। অবশ্য রিপোর্টে কী আসছে- তা প্রকাশ করবেন না বলে জানিয়েছেন বোর্ডের চিকিৎসকরা।

এ বিষয়ে গতকাল খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের কয়েকজন চিকিৎসক সমকালকে জানিয়েছেন, রোগের বিষয়টি একান্ত ব্যক্তিগত বিষয়। সাম্প্রতিক সময়ে আমরা অনেক বিখ্যাত ব্যক্তিকে চিকিৎসা করাতে দেখেছি। কিন্তু কারও শারীরিক সমস্যাগুলো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সমকালকে বলেছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। তার পরিবার ও দল থেকে বারবার সরকারের কাছে আবেদন করার পরও তাকে বিদেশে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিয়ে এখন জীবন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে সরকার, যা অত্যন্ত দুঃখজনক- দেশের জনগণ এই সরকারকে ছাড়বে না।

গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ না দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

মাত্র ছয় দিনের ব্যবধানে আবারও শনিবার হাসপাতালে ভর্তি হন খালেদা। ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর গুলশানের বাসায় ফিরেছিলেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া।

 

Tags: খালেদার জিয়ার শারীরিক অবস্থার অবনতিবিদেশে নেওয়ার পরামর্শ
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

ডাকসুর মতো জাতীয় নির্বাচনও হবে শান্তিপূর্ণ : প্রেস সচিব

September 12, 2025
জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

August 7, 2025
জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

August 4, 2025
ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

ভারতে বসে নানা হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা: মির্জা ফখরুল

August 3, 2025
আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

আগামীকাল ঢাকায় ৩ কর্মসূচি, যেসব পথ এড়িয়ে চলতে বলেছে ডিএমপি

August 2, 2025
মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য থাকছে সুখবর

মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের জন্য থাকছে সুখবর

August 1, 2025

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

কাঠালিয়ায় শহীদ রাকিবের মায়ের কাছে প্রধান মন্ত্রীর আর্থিক সহায়তা পৌঁছে দিলেন ছাত্রদল

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই

কাঠালিয়ায় বিএনপি’র নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সর্বশেষ সংবাদ

কাঠালিয়ায় শহীদ রাকিবের মায়ের কাছে প্রধান মন্ত্রীর আর্থিক সহায়তা পৌঁছে দিলেন ছাত্রদল

কাঠালিয়ায় শহীদ রাকিবের মায়ের কাছে প্রধান মন্ত্রীর আর্থিক সহায়তা পৌঁছে দিলেন ছাত্রদল

July 29, 2026
কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

কাঠালিয়ায় ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

July 29, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত