বরিশাল ব্যুরো :
বরিশালের কীর্তনখোলা নদী থেকে আশরাফ আলী নামে এক বালু শ্রমিকের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) রাত পৌনে ১২টায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ভাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশকে জানানো হলে তারা গিয়ে মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আশরাফ আলী (৫৫) চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামের বাসিন্দা মৃত আজিজ হাওলাদারের ছেলে।
বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।










