কাঠালিয়া প্রতিনিধিঃ
শতবছরের পুরোনো ঐতিহ্যবাহী কাঠালিয়া লঞ্চঘাটে বিদ্যুৎ সংযোগের দাবিতে সামাজিক আন্দোলন কাঠালিয়া স্মারকলিপি প্রদান করেছেন।
আজ ০৩ এপ্রিল দুপুরে আবাসিক প্রকৌশলী কাঠালিয়া বিদ্যুৎ সরবরাহ ওজোপাডিকো, কাঠালিয়া, ঝালকাঠি এর হাতে সামাজিক আন্দোলন কাঠালিয়ার সভাপতি মোঃ তুহিন সিকদারসহ নেতৃবৃন্দ এ স্মারকলিপি তুলে দেন।
কাঠালিয়া লঞ্চঘাট এলাকায় দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ সংযোগ না থাকায় জনদূর্ভোগ এর সৃষ্টি হয়েছে। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে লঞ্চঘাট এলাকার আনুমানিক ৩০০ মিটির দূরত্বের বিদ্যুৎ এর খুটি ভেঙ্গে যাওয়ায় পরবর্তিতে আর বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়নি। প্রতিদিন কাঠালিয়া-ঢাকা গামী লঞ্চ চলাচলের কারনে যাত্রীদের সমাগম হয়ে থাকে। বিদ্যুৎ সংযোগ না থাকায় রাত্রিবেলা যাত্রীদের অন্ধকারে লঞ্চে ওঠানামা করতে হয়।
এ লঞ্চঘাটকে ঘিরে রয়েছে কাঠালিয়া-মোকামিয়া খেয়াঘাট, এখানে বিদ্যুৎ সংযোগ না থাকায় যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এছাড়ও বিদ্যুৎ সংযোগ না থাকায় লঞ্চঘাটের বেড়িবাধ এলাকায় মাদকসহ বিভিন্ন অপকর্ম চলছে। সামাজিক আন্দোলন কাঠালিয়া সংগঠন হতে এলাকাবাসীর পক্ষে দ্রুত কাঠালিয়া লঞ্চঘাট এলাকায় পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপনের জোড় দাবি জানান।
সামাজিক আন্দোলন কাঠালিয়া সংগঠনটি দীর্ঘদিন যাবৎ কাঠালিয়ার গণমানুষের সুযোগ-সুবিধা, সমস্যা, সম্ভাবনা এবং জনগনের বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন করে আসছে।










