কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে এক মুমূর্ষু বৃদ্ধ মহিলাকে অক্সিজেন সিলিন্ডার দিলেন কাঠালিয়া ফাউন্ডেশনের সদস্য নূর আলম রিফাত। আজ ০২ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ সিলিন্ডার প্রদান করা হয়েছে।
শৌলজালিয়া ইউনিয়নের ঐ নারীকে স্থানীয় ডাক্তার দ্রুত অক্সিজেন দিতে বলেন। ঐ রোগীর অক্সিজেন কেনার সামর্থ্য না থাকায় কাঠালিয়া ফাউন্ডেশনের সদস্য নুর আলম রিফাত দ্রুত একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। এই মহৎ উদ্যোগের জন্য এলাকাবাসী ফাউন্ডেশনটির সদস্যদের ধন্যবাদ জানিয়েছে।










