কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সংসদ সদস্য বজলুল হক হারুন ও বিশিষ্ট সমাজসেবক এ্যাডভোকেট আজাদুল ইসলামের সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়।
আজ ২৫ জানুয়ারী মঙ্গলাবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় দরিদ্র নারী পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়েছে। প্রেসক্লাব সভাপতি সিকদার মোঃ কাজল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী পুরুষদের হাতে এ কম্বল তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মাসউদুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আব্দুল হালিম।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক, যুগান্তর ও জিটিভি প্রতিনিধি মোঃ শহীদুল আলম, সিনিয়র সহসভাপতি, সমকাল প্রতিনিধি মোঃ ফারুক হোসেন খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খাইরুল আমিন ছগির, সমাজ কল্যান সম্পাদক, বিজয় টিভি ও ভোরের কাগজ প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন আকাশ, সদস্য, নবঅভিযান পত্রিকার প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেন সিকদার, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মাছুম বিল্লাহ জুয়েল, বাংলাদেশের খবর প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম, আজকের পত্রিকা প্রতিনিধি মোঃ সাকিবুজ্জামান সবুর, মোহনা টিভির প্রতিনিধি মোঃ মাছুম বিল্লাহ, আমাদের সময় প্রতিনিধি মহসিন খান, সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মোঃ জাকির হোসেন।











