কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাচন অফিসের সাবেক অফিস সহায়ক মোঃ মজিবুর রহমানের (৫৫) জানাযা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ ১৫ জুন বুধবার বিকাল ৬.৩০ মিনিটের সময় কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে নিজ বাড়ী উপজেলার আমুয়া গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
আজ বুধবার সকাল ৭টায় নিউরো সায়ন্স হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান মৃত্যু বরণ করেন। তিনি বর্তমানে বরগুনা জেলার সদর উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ছিলেন।
মৃত্যু কালে স্ত্রী, এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকার মানুষ পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান।











