কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ অক্টোবর শুক্রবার বিকাল ৫টায় বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক স্মৃতি সংসদ কার্যালয়ে জাতীয় সম্মেলনকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়েছে।
সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ শাখাওয়াত হোসেন অপু’র সভাপতিত্ব করেন।
আগামী ২৭ অক্টোবর ঢাকায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জাতীয় সম্মেলন, ১৬ নভেম্বর ঝালকাঠি জেলা সন্তান কমান্ডের সম্মেলন ও কাঠালিয়া উপজেলা সন্তানদের তথ্য হালনাগত করন বিষয়ে আলোচনা করা হয়েছে।
সভায় কাঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উপদেষ্টা, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সহ সভাপতি মোঃ শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহসান জাকির, দপ্তর সম্পাদক রাজিব মিস্ত্রী, ইউনিয়ন পর্যায়ের আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মোঃ মইনুল হোসেন উজ্জ্বল জমাদ্দার।










