কাঠালিয়া প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকতের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কাঠালিয়া উপজেলা বিএনপি।
আজ ১৩ নভেম্বর বুধবার বিকাল ৪টায় বিপএনপি’র বাসষ্ট্যান্ডস্থ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মোঃ জালালুর রহমান বলেন, গত ১১ নভেম্বর ঢাকায় ভাষানী ক্লাবে এক অনুষ্ঠানে সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত কেন্দ্রীয় বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল এর বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এ সব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত বক্ত্যের জন্য তাকে নিন্দা ও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।










