জনতার খবরঃ
কাঠালিয়া উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জামায়াত উপজেলা হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও আশ্রমের নিরাপত্তায় কাজ করছে।
গতকাল বৃহসপতিবার কাঠালিয়া উপজেলা হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও আশ্রম পরিদর্শন করেন উপজেলা জামায়াতে ইসলামের আমির মাস্টার মজিবুর রহমান।
তিনি বলেন- কাঠালিয়া উপজেলা বিভিন্ন এলাকার ভিন্ন ধর্মাবলম্বীদের জান-মাল ও উপাসনলায়ের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন এবং জামায়াতে ইসলামীর সর্বস্তরের কর্মীদের পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন, কাঠালিয়া উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবোজ্জল অতীত রয়েছে। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে জীবন-যাপন ও ধর্ম-কর্ম পালন করে আসছে। জামায়াত মুসলমানদের পাশাপাশি সকল সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অন্যান্য ধর্মাবলম্বীদের জান মালের নিরাপত্তা দেয়া আমাদের ইবাদতের অংশ।
স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসীবাদী সরকারের পতন পরবর্তী এই উদ্ভূত পরিস্থিতিতে কোন স্বার্থান্বেসী মহল যাতে আমাদের ঐতিহ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের জান-মাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সক্রিয় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন-কাঠালিয়া উপজেলা সেক্রেটারি প্রভাষক সাইদুর রহমান। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোঃ নুরুজ্জামান ও উপজেলা জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।










