কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে পদ্মা সেতুর উদ্বোধীন অনুষ্ঠানে অংশ নিতে উপজেলার এক হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী নিয়ে উৎসব মুখুর পরিবেশে লঞ্চ যাত্রা শুরু করেন।

আজ ২৪ জুন শুক্রবার বিকাল ৫ টায় কাঠালিয়া লঞ্চঘাট থেকে ফারহান-৭ নামক লঞ্চে এ যাত্রা শুরু হয়। আগামীকাল ২৫ জুন শনিবার সকালে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে পৌছাবেন।
তার সফর সঙ্গী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিযা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু শিশির দাস, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার। এছাড়া জনপ্রতিনিধি, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য এবং প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার জন্য কাঠালিয়া আওয়ামীলীগের নেতা-কর্মীরা এ যাত্রায় সতস্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন।
লঞ্চ যাত্রার পূর্বে উপজেলা পরিষদ থেকে ব্যান্ড পার্টির বাজনার তালে তালে শোভাযাত্রা নিয়ে লঞ্চে গমন করেন। এ সময় নেতা-কর্মীরা নেচে গেয়ে লঞ্চকে মাতিয়ে তুলেন।











