কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সমন্বয়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় কাঠালিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রশিক্ষণ প্রাপ্ত ২০ জন শ্রেষ্ঠ ইমামকে বাছাই করা হয়।
ইসলামি ফাউন্ডেশন কাঠালিয়ার ফিল্ড সুপার ভাইজার মাওলানা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির কাঠালিয়া শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ খাইরুল আমিন ছগির, ইসলামি ফাউন্ডেশন কাঠালিয়া শিক্ষকদের সভাপতি মাওলানা মোঃ আনোয়ার হোসেন, মডেল কেয়ার টেকার মোঃ আনিচুর রহমান প্রমূখ।
ইসলামি ফাউন্ডেশন কাঠালিয়ার এর আয়োজন করেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল রহমান।










