কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পর্যায়ে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
আজ ১৮ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল আজিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান, কাঠালিয়া গালর্স স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। পরে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।










