ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে নিষেধ অমান্য করে ইলিশ ধরার সময় এক জেলেকে আটক করা হয়। এ সময় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
রোববার দিবাগত রাতে বিষখালী নদীর বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের নের্তৃত্বে এ অভিযান চালায় মৎস্য বিভাগ।
আজ ১৮ অক্টোবর সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদার আটককৃত জেলে মোঃ আলাম খলিফাকে ভ্রম্যমান আদালতে ৪৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। পরে জব্দকৃত জাল পোড়ানো হয় এবং ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য বিভাগ।










