কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া শুরু হয়েছে। আজ শনিবার ০১ জানুয়ারী সকাল ১০ টায় এ কার্যক্রম শুরু হয়। উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির ও উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার আনুষ্ঠানিক ভাবে এর উদ্ভোধন করেন।
আগামী ০৫ জানুয়ারী পর্যন্ত শিক্ষার্থীদের এ টিকা দেয়া হবে। প্রথম দিনে এক হাজার তিনগশ শিক্ষার্থাকে টিকা দেয়া হয়েছে। ০৫ জানুয়ারী পর্যন্ত উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীকে করোনার ফাইজার টিকা দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ তাপশ কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদ প্রমূখ।










