কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আগামী ০৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ও ১২ ফেব্রুয়ারী শনিবার ২০২২ তারিখ সারাদিন বিদ্যুৎ থাকছে না ।
বিষয়টি নিশ্চিত করেছে কাঠালিয়া ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোং লিঃ এর আবাসিক প্রকৌশলী। ওজোপাডিকো’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার বিকালে এ সংবাদ জানানো হয়েছে।
ভান্ডারিয়া-কাঠালিয়া ৩৩ কেভি সঞ্চালন লাইন নির্মাণ ও মেরামত কাজের জন্যে ঐ দুই দিন সকাল ৮.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকালীন সময়ে বিদ্যুৎ লাইনে ও এর আশপাশে কোন ধরনের কাজ না করার জন্য বলা হয়েছে।










