কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় সুপারী গাছ থেকে পরে আব্দুল করিম (২৫) নামের এক মৃত্যু হয়েছে। আজ ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জয়খালী গ্রামের আকন বাড়ীতে সুপারি পারতে গিয়ে এ ঘটনা ঘটে।
কাঠালিয়া সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ জহিরুল হক কিবরিয়া জানান, নিহত আব্দুল করিম জয়খালী গ্রামের নুরুল হক আকনের পুত্র। সে এক সন্তানের জনক। সে আজ হেমায়েত আকনের বাড়ীতে সুপরি পারতে গিয়ে গাছ থেকে ডোবায় পরে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষানা করেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, আব্দুল করিম সুপারী পারতে গিয়ে গাছ থেকে পরে মারা গেছে। পরিবারের কারো প্রতি কোন অভিযোগ নেই। লাশ দাফনের জন্য তত্ত¡াবধায়নে দেয়া হয়েছে।










