কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম ও আলেমদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় কাঠালিয়া মডেল রিসোর্স সেন্টারে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম শাহীন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র),কাঠালিয়া থানা। বিশেষ অতিথি ছিলেন মোঃ নান্নু কবির পলাশ, ফিল্ড অফিসার, ইসলামিক ফাউন্ডেমন, ঝালকাঠি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মু. মিজানুর রহমান, ফিল্ড সুপার ভাইজার, কাঠালিয়া।
এ সময় বক্তব্য দেন উপজেলা মডেল কেয়ারটেকার মোঃ আনিচুর রহমান, ইমাম মাওলানা মোঃ নজরুল ইসলাম মধু, মাওলানা মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইমামরা মসজিদের খুতবায় ও বিভিন্ন সভা-সমাবেশে সচেতন করলে সমাজ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর হবে। ইমাম ও আলেমরা এ বিষয় অতীতে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেছেন। তাই সমাজে ইমাম ও আলেমদের অনেক কিছু করনীয় রয়েছে।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা উপস্থিত ছিলেন।










