কাঠালিয়া প্রতিনিধিঃ
শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের তালতলা বাজার সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ অর্পণ করা হয়।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জমান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ শহীদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল মোমেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুর হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদ আহমেদ জিসান, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান, মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।











