কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের সদ্য বিদায়ী ৩ জন শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী এবং নবীন শিক্ষার্থীদের বরন অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেল, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মাইদুর ইসলাম লিটন, আওয়ামীলীগ নেতা মোঃ নফিজুর রহমান, এস এস মনিরুল ইসলাম, মোঃ ছিদ্দিকুর রহমান, ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকশ।
অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।










