কাঠালিয়া প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে তোপধ্বনি, কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্য দিয়ে এ দিবসের কার্যক্রম শুরু হয়।
সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জমান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা সমাজসেবা অফিসার এস. এম দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, আইসিটি অতনু কিশোর দাস মুন, জেলা পরিষদ সদস্য মোঃ শাখাওয়াত হোসেন অপু, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, পজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, আওয়ামীলীগ মোঃ জাহিদ হোসেন, যুবলীগ নেতা মোঃ রবিউল ইসলাম, মোঃ সরোয়ার হোসেন বাদল। পুলিশ, আনসার ও ভিডিপি, গার্লস ইন স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।
দিবসের অন্যান্য কার্যক্রম ছিলো বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা। সন্ত্রাশ, জজ্ঞিবাদ ও মাদক বিরোধী কার্যক্রম জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাফফেরাত/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া-মোনাজত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া হাসপতাল, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। মহিলাদারে অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।











