কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরঞ্জন মিস্ত্রী মৃত্যু বরণ করায় শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি কাঠালিয়া উপজেলা শাখার সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) নিরঞ্জন মিস্ত্রী গত ২১ এপ্রিল মৃত্যু বরণ করেন। তার আকষ্মিক মৃত্যু বরণ করায় আত্মার শান্তি কামনায় শোক সভা ও দোয়ার আয়োজন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কাঠালিয়া উপজেলা শাখা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. কে. এম. হারুন অর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাঠালিয়া, এস. এম. আমিরুল ইসলাম লিটন, প্রধান শিক্ষক, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ও কো-আহবায়ক বাংলাদেশ শিক্ষক সমিতি কাঠালিয়া উপজেলা শাখা।
এ সময় বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক, কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মোঃ জলিলুর রহমান আকন, অধ্যক্ষ, কাঠালিয়া গার্লস্ক স্কুল এন্ড কলেজ, রেবা রানী মন্ডল, প্রধান শিক্ষক, কে,বি,কে মাধ্যমিক বিদ্যালয় প্রমূখ।
সভায় কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-কর্মচারী এবং বাংলাদেশ শিক্ষক সমিতির কাঠালিয়া উপজেলা শাখার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নিরঞ্জন মিস্ত্রী স্ত্রীর হাতে সংগঠনের পক্ষে থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেন অতিথিরা।
শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম এম তারিকুজ্জামানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সুশীল চন্দ্র মিস্ত্রী, প্রধান শিক্ষক, আওরাবুনিয়া মডেল হাই স্কুল ও কো-আহবায়ক বাংলাদেশ শিক্ষক সমিতি কাঠালিয়া উপজেলা শাখা











