কাঠালিয়া প্রতিনিধিঃ
রমজানের পবিত্রতা রক্ষার্থে ও রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঠালিয়া উপজেলার শাখার উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ ফেব্রুয়ারী শুক্রবার আছরের নামাজের পরে কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে একটি র্যালী বের হয়।
র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে একই স্থানে এসে রমজানের উপর আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা নারায়ে তাকবীর আল্লাহু আকবর, আহলান সাহলান মাহে রমজান, দিনের বেলা পানাহার বন্ধ করো করতে হবে, রমজানের পবিত্রতা রক্ষা করো করতে হবে, অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করো করতে হবে, বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, বিশ্বের মুসলিম এক হও লড়াই করো, দ্রব্যমূল্যের ঊর্ধগতি বন্ধ করো করতে হবে সহ বিভিন্ন শ্লোগান দেয়।
আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঠালিয়া উপজেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের আলেম-ওলামাগন ও মুসুল্লিরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্যমূল্যের ঊর্ধগতি বন্ধ করার আহবান জানান।










