কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় মারিয়াম সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ ২৫ জানুয়ারী সকাল ১০ টায় উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু.আনোয়ার আজীম প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের এ বৃত্তির টাকা তুলে দেন।
মারিয়াম সমাজকল্যাণ সংস্থার পরিচালক মোসতাক আহমেদ শামীম এর সঞ্চালনায় কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক ও বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, মারিয়াম সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ড. সিদ্দিক খান।
অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সদস্যরা উপস্থিত ছিলেন।










