কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ভায়েলাবুনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি না হতে পেরে ক্ষিপ্ত হয়ে চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ হারুন অর রশিদের দলবল মাদ্রাসার সুপার ও সভাপতিকে মারধর ও বাড়ি ঘরে হামলা চালায়। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনির হোসাইন সরদার বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্যে পিবিআইকে দায়িত্ব দেন। আগামী ১৬ জানুয়ারী ২০২২ তারিখের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেতন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামীরা হলেন মো. হাবিব জমাদ্দার, রফিকুল ইসলাম বাচ্চু জমাদ্দার, মো. গিয়াস উদ্দিন সেন্টু মিয়া, আঃ কাদের হাওলাদার, পলাশ খান, মুরাদ খান, রায়হান জমাদ্দার, জিল্লুর জমাদ্দার, আবুল বাশার বাবু সরদার, সোহেল ডাক্তার, আঃ রহিম হাওলাদার, খোকন হাওলাদার ও রিপন কবিরাজসহ অজ্ঞাত ১৫/২০ জন। মহিষকান্দি গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে মনির হোসেন সরদার ২২ ডিসেম্বর বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার বিবরনে প্রকাশ, উপজেলার ভায়েলাবুনিয়া হাসেমিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্যে চেয়ারম্যান হারুন অর রশিদ বেআইনী ভাবে পূর্ব থেকেই সুপারের উপর চাপ সৃষ্টি করে আসছিলেন। গত ১৯ ডিসেম্বর ২০২১তারিখ নিয়মানুযায়ী ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পুন্ন হয়। এ নির্বাচনে মহিষকান্দি গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে মো. মনির হোসাইন সরদার সভাপতি নির্বাচিত হন। চেয়ারম্যান হারুন অর রশিদ সভাপতি না হতে পেরে ক্ষিপ্ত হয়, পরে তার লোকজন ২০ ডিসেম্বর ২০২১তারিখ মাদ্রাসার সুপার সৈয়দ মো. মোয়জ্জেম হোসেনের বাড়িতে হামলা চালায়। এতে সুপার সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সভাপতি মো. মনির হোসাইন সরদারসহ একাদিক লোক আহত হয়। হামলাকারীরা ঘরের মালামাল ক্ষতি সাধন করে। এ সময় তারা সুপার সৈয়দ মো. মোয়জ্জেম হোসেন ও সভাপতি মো. মনির হোসাইন সরদারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।










