কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ওষুধ ব্যবসায়ী, পথচারী ও মৎস্য অভিযানে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
আজ ১৭ জানুয়ারী সোমবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার ।
উপজেলা সদরের বাজার ও বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে আল হামিম মেডিকেল হল ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে দোকান মালিক মোঃ রুস্তুম আলীকে ১ হাজার টাকা ও মাস্ক ব্যবহার না করায় দুই পথচারীকে ২ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে উপজেলা বিষখালী নদীতে অভিযান চালিয়ে এক জেলে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।










