কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার হাওলাদার (৭০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)।
তিনি স্ট্রোক করার পরে দীর্ঘদিন অসুস্থ্য অবস্থায় নিজ বাড়ীতে বসবাস করছিলেন। শুক্রবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ বহু গুনগ্রহী রেখে গেছেন।
মরহুম আঃ জব্বার হাওলাদার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের সাবেক কমান্ডার ছিলেন।
আজ শনিবার সকাল ১১টায় মুন্সিরাবাদ বাজার সংলগ্ন মাঠে মরহুমের নামাজই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।










