জনতার খবর ডেক্স:
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবি সুধী সমাবেশ অনুষ্টিত হয়েছে।
আজ ৪ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩.৩০ টায় উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ হলরুমে আমুয়া ইউনিয়ন শাখার উদ্যেগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট বি এম আমিনুল ইসলাম, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝালকাঠি জেলা শাখা।
তিনি তার বক্তব্যে বলেন,দেশের আকাশ থেকে এখনো কালো মেঘের ঘনঘটা কেটে যায়নি। শকুনির শ্যেন দৃষ্টি এখনো তৎপর রয়েছে। তাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং সুশাসন ও ন্যায়–ইনসাফ প্রতিষ্ঠার জন্য সকলকে আরও বড় ধরনের ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাস্টার মোঃ মজিবুর রহমান, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঠালিয়া উপজেলা শাখা ও সেক্রেটারী অধ্যাপক সাইদুর রহমান ও অধ্যক্ষ আব্দুর রহমান বিশ্বাস।
এতে সভাপতিত্ব করেন আব্দুর রহিম, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী আমুয়া ইউনিয়ন শাখা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আমুয়া ইউনিয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমিনুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা।










