কাঠালিয়া প্রতিনিধিঃ
“বছরব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুই আসে” এই শ্লোগানে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়াতে ফল মেলা ২০২২ উদযাপিত হয়েছে। কাঠালিয়া উপজেলা প্রশাসন ও কৃষি অফিস এ মেলার আয়োজন করেন। মেলায় বিভিন্ন জাতের ফলের প্রদর্শন করা হয়।
আজ ১৬ জুন বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস সভাকক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার ইব্রাহিম খান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মজিবুরি রহমান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জামাল হোসেন, উপ সহকারী কৃষি অফিসার মোঃ হাছিবুর রহমান, মোঃ জাহিদুল বশির, অতিদি সেন প্রমূখ।










