ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আয়বর্ধক কর্মসূচি (আইজিএ) প্রকল্পের আওতায় ১১তম ব্যাচের প্রশিক্ষনের সমাপনী, আলোচনা সভা ও সনদ বিতরন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার মহিলা বিষয়ক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম হারুন অর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা সহকারি প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন। বক্তব্য রাখেন প্রশিক্ষক হালিমা খাতুন ও সোনিয়া ইয়াসমীন প্রমুখ।
এছাড়া একইদিন মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ৬টি ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবে গানের বাদ্যযন্ত্র, হারমোনিয়াম, তবলা এবং ক্রামবোর্ড ও দাবা খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শেষে এ উপলক্ষে এক মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন উপজেলা সহকারি প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, ঐশি আক্তার, নিরঞ্জনা, মুন্নি ও অনামিকা।











