কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিবাবকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আনোয়ার জাহান ফাউন্ডেশন ও অঙ্কুর ইন্ট্যারন্যাশনাল এর উদ্ধ্যোগে এ কম্বল বিতরণ করেন কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়।
২৭ জানুয়ারী বৃহাস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথী ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বাংলাভিশন প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসউদুল আলম। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক শহিদুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম, সাংবাদিক মোছাদ্দেক হাওলাদার, মাসুম বিল্লাহ জুয়েল,এইচ এম নাসির উদ্দিন আকাশ, বিদ্যালয়ের শিক্ষক সঞ্জিতা রানী, ফাতেমা আক্তার, সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী।










