কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলা সমাজসেবার উদ্যোগে প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
আজ ২৭ এপ্রিল বুধবার দুপুর ১২.৩০ মিনিটের সময় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এ চেয়ার বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রতিবন্ধী মোঃ ওবাইদুল হোসেনকে এ চেয়ার প্রদান করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেন এর অর্থায়নে উপজেলা সমাজসেবা অফিস এ চেয়ার বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন সমন্বায়কের দায়িত্ব পালন করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি মোঃ ফারুক খান, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আবদুল হালিম, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মাছুম বিল্লাহ জুয়েল, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ সাকিবুজ্জামান সবুর প্রমূখ।










