কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে পোনা মাছ বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।
আজ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিক ভাবে পোনা মাছ অবমুক্তি করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির প্রধান অতিথি হিসেবে এ মাছ অবমুক্তি করেন।
উপজেলার বিভিন্ন আধাবদ্ধ খাল, প্লাবন ভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও প্রতিষ্ঠানিক জলাশয়ে এ পোনা অবমুক্তি করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন, ক্ষেত্র সহকারী মোঃ নাসির উদ্দিন প্রমূখ।












