কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া বাজার শাখা উদ্বোধন করা হয়েছে।
আজ ২১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার কচুয়া বাজার কার্যালয় বৃহত্তর বরিশাল-ফরিদপুর এরিয়ার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ আতিকুর রহমান এ শাখা উদ্বোধন করেন। সহকারী জেনারেল ম্যানেজার কাঠালিয়া মোঃ সরোয়ার সিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সাংবাদিক মোঃ মহসীন খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোঃ আব্দুল কাইউম, ডেপুটি জেনারেল ম্যানেজার ও মনিটরিং এরিয়া ইনচার্জ ঝালকাঠি, পিরোজপুর, মোঃ জাকির হোসেন সহকারী রিজিওনাল ইনচার্জ ও জোন প্রধান বরিশাল, মোঃ হাবিবুর রহমান বাদল, সহকারী জেনারেল ম্যানেজার কচুয়া বাজার শাখা, কাঠালিয়া প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ এইচ এম নাসির উদ্দিন আকাশ ও ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের কাঠালিয়া ও কচুয়া বাজার বøকের কর্মীবৃন্দ এবং কাঠালিয়া উপজেলার ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের সদস্যবৃন্দ।










